
বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় মালিককে হুমকি ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই কারারক্ষীকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়।
বদলি হওয়া ব্যক্তিরা হলেন কারারক্ষী আব্দুল্লাহ ও রফিকুল ইসলাম।
বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কারা সূত্রে জানা গেছে, কারারক্ষী আব্দুল্লাহ দেড় বছর ধরে বগুড়ায় কর্মরত। তিনি কারা এলাকার বাইরে ভাড়াবাসায় বসবাস করেন। অভিযোগ রয়েছে, তিনি বাড়িভাড়া নিয়মিত পরিশোধ করেন না। বকেয়া টাকা চাইলে তিনি বাড়ির মালিককে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। পরে বাড়ির মালিক এ বিষয়ে কারা তত্ত্বাবধায়কের কাছে একটি লিখিত অভিযোগ করেন।
এ ছাড়া কারারক্ষী রফিকুল ইসলাম সাত মাস ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় কারাগারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।
কারা তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, দুই কারারক্ষীকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেব আর্থিক অনুদান পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদের উপহার তুলে দেন চসিক মেয়র মেয়র শাহাদাত
২২ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর।
৩৯ মিনিট আগে
ময়মনসিংহে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
৪২ মিনিট আগে
ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট রুটে পাঁচটি ফেরি চালু রাখা হয়েছে। এ ছাড়া ৩৩টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করছে। জরুরি পণ্য, শিশুখাদ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখায় ঘাট এলাকায়
১ ঘণ্টা আগে