
বগুড়ার ধুনটে প্রাইভেট শিক্ষককের বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও তার অশ্লীল ছবি দেয়ালে সাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত প্রাইভেট শিক্ষককের নাম আনিছুর রহমান। তিনি উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের বাসিন্দা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও তার অশ্লীল ছবি বিভিন্ন স্থানে সাঁটানোর অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মামলা সূত্রে জানা গেছে, প্রাইভেট শিক্ষক আনিছুর রহমান (৩৬) ধুনট শহরের একটি বাসা ভাড়া নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়ান। শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী প্রায় এক বছর আগে থেকে তাঁর কাছে প্রাইভেট পড়ত। সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি আনিছুর রহমান প্রাইভেট পড়ানো শেষে সব শিক্ষার্থীকে বিদায় করে দিয়ে ওই স্কুলছাত্রীকে আলাদাভাবে পড়ানো শুরু করেন। একপর্যায়ে ওই ছাত্রী একা থাকার সুযোগে তাকে শ্লীলতাহানি করেন তিনি। বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারের সদস্যদের জানালে তারা ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন।
গত মঙ্গলবার (৬ জুন) রাতে শিক্ষক আনিছুর রহমান ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি স্কুলছাত্রীর বাড়ির দেয়াল ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাঁটিয়ে দেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত প্রাইভেট শিক্ষককের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে শিক্ষক আনিছুর রহমান পলাতক রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে প্রাইভেট শিক্ষক আনিছুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শত্রুতা করে শিক্ষার্থীর অশ্লীল ছবি দেয়ালে সাঁটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
২২ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪০ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
১ ঘণ্টা আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
১ ঘণ্টা আগে