ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন মা। আর বাবা দুবাই প্রবাসী। নানির বাড়িতে থাকত কিশোর সোহান (১৪)। ঢাকায় তার মাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে সে। নিখোঁজের ঘটনায় আজ সোমবার দুপুরে তার নানি আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ছোট বেলা থেকেই বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে থাকে সোহান। গ্রামের ব্যাপারী পাড়ায় নানির বাড়ি থেকে সান্দিড়া প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। তার দাদার বাড়িও একই গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে বাবা রাসেল কাজের জন্য বিদেশে যান। এরপর থেকে মা সুবর্ণ আক্তার সোহান ও তার ছোট ভাইকে নিয়ে দাদার বাড়িতে থাকতেন। মাস খানেক আগে তিনিও ঢাকায় গার্মেন্টসে কাজের জন্য চলে যান। সে সময় সোহানের কাছে তার ছোট ভাইকে রেখে যান। এরপর থেকে সোহান ও তার ছোট ভাই নানা-নানির কাছেই ছিল।
কয়েক দিন ধরে মায়ের কথা মনে পড়ছিল সোহানের। বিষয়টি তার নানিকে একাধিক বার বলেছিল। গত শুক্রবার দুপুর ২টার দিকে কাপড় পরে বাড়ি থেকে বের হচ্ছিল সোহান। এ সময় উঠানে কাজের সময় বিষয়টি লক্ষ্য করছিলেন তাঁর নানি।
নানি বুলবুলি বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে ভাবছিলাম তার বন্ধু বান্ধবের সঙ্গে আশপাশেই কোথাও যাবে। সন্ধ্যা নামলেও সে বাড়ি না ফেরায় তন্য তন্য করে খোঁজাখুঁজি শুরু করি। তার মাকে বিষয়টি জানালে সেও বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। অবশেষে নিরুপায় হয়ে আজ থানায় সাধারণ ডায়েরি করি। এখন মনে হচ্ছে মায়ের খোঁজেই সে বের হয়েছিল’
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। সোহানের সন্ধান চালানোর চেষ্টা চালানো হচ্ছে।

প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
২৫ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারধরের অভিযোগের পর কীটনাশক পান করে তাসমিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে