
ভোলার দৌলতখানে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে মমতাজ বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত কয়ছর মাতাব্বরের ছেলে মো. কাশেম (৫৫) ও একই এলাকার মো. আলী আহাম্মেদের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৫০)। কাশেম ওই হত্যা মামলার প্রধান আসামি এবং রাজিয়া বেগম ২ নম্বর আসামি।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরদিন শুক্রবার নিহত মমতাজের মেয়ে রুবিনা বাদী হয়ে মো. কাশেমকে প্রধান আসামি ও মোসা. রাজিয়া বেগমকে ২ নম্বর আসামি করে পাঁচজনের বিরুদ্ধে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। পরে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. কাশেম ও ২ নম্বর আসামি মোসা. রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার বিকেলে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বর্তমানে দৌলতখান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে বজলু ব্যাপারীর সঙ্গে প্রতিপক্ষ কাশেম, রাজিয়াসহ তাঁদের লোকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় মমতাজ বেগম ওরফে রাসু বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে তিনি আহত হন। পরে রাতে তাঁর মৃত্যু হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
১ মিনিট আগে
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদার মাদকসহ গ্রেপ্তারের পর ওই ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ছাত্রদলের দৌলতখান উপজেলা শাখার আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ
২ মিনিট আগে
বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় আট কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে গ্রামবাসীর প্রতিবাদের পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। গতকাল শুক্রবার উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগে