ভোলায় নতুন আরেকটি কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে অবস্থিত জেলার নবম গ্যাসকূপ ‘ইলিশা-১’ থেকে এই উত্তোলন শুরু হয়। আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে এর উত্তোলন কার্যক্রম শুরু করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন কূপটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক বিভাগের জিএম মো. আলমগীর হোসেন।
তিনি আরও জানান, আজ শুক্রবার সকাল ৭টায় অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষামূলকভাবে কূপটিতে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। বাপেক্সের তত্ত্বাবধানে গ্যাস তোলার কাজ করছে রাশিয়ার তেল-গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’। গত ৯ মার্চ ‘ইলিশা-১’ কূপের খননকাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি।
মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় কূপটিতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে জানিয়ে আলমগীর হোসেন বলেন, এটি প্রায় চার কিলোমিটারজুড়ে বিস্তৃত। এখানে ১৮০ থেকে ২০০ বিলিয়ন কিউবিক ফিট (বিসিএফ) গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে।
ভোলার ‘শাহবাজপুর’ ও ‘ভোলা নর্থ’ নামের দুটি গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত মোট ৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপে ১ দশমিক ৭ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হয়। ভোলায় বড় ধরনের গ্যাসে মজুত পাওয়ায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে আরও গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখছে বাপেক্স। সংস্থাটি জানায়, গ্যাসের সম্ভাব্যতা যাচাই করতে চলতি বছরের অক্টোবর মাস থেকে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগ।
১৯৯৪ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাস কূপের সন্ধান পাওয়া যায়। উৎপাদন সূচনা হয় ১৯৯৫ সালের দিকে। এর পর থেকে ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান পাওয়ায় নতুন করে সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩১ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩৫ মিনিট আগে