ভোলার তজুমদ্দিনে মো. সেলিম (৪০) নামের এক যুবককে চুরি করার অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেলিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঘোষের হাওলা গ্রামের বাসিন্দা মো. মমতাজ মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, চুরির অভিযোগে সেলিম কয়েক মাস আগেও জেল খেটেছেন। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হক হাওলাদার বাড়ির আনোয়ার হোসেনের ঘরে চুরি করতে যায় সেলিম। বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে এসে আনোয়ারের বাড়ির পেছনের ধানখেত থেকে সেলিমকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। এতে সেলিম গুরুতর আহত হন।
খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় দফাদার ঘটনাস্থলে যান এবং তজুমদ্দিন থানায় বিষয়টি জানান। পরে সেলিমের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তারঁ মৃত্যু হয়।
চাঁদপুর ইউনিয়নের দফাদার মো. ভুট্টু জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন, সেলিম চুরি করতে গিয়ে ধরা পড়েন এবং পালানোর সময় ধানখেতে স্থানীয়রা তাঁকে আটকে রেখে মারধর করেন। পরে তিনি আহত সেলিমকে হাসপাতালে ভর্তি করেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। সেলিমের দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। মামলা করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ রোববার অভিযানের অংশ হিসেবে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের এআরবি ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রুমেন পাল।
৩ মিনিট আগে
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে।
৭ মিনিট আগে
কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের খাসজমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এর আগে গত শুক্রবার রাতে সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে প্রায় ৫ একরের এই জমি দখল করেছিল একটি প্রভাবশালী চক্র। গতকাল শনিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যা
১৬ মিনিট আগে
জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, ‘অটোপাস আর ফিরে আসবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরতে হবে। নিজেদের ভবিষ্যৎ গড়তে এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে।’
১৯ মিনিট আগে