
জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমি জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।
সদর কোর্টের আইনজীবী ফরিদুর রহমান, আরিফুর রহমান, জিয়াউর রহমান, রহমাতুল্লাহ সেলিম, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহমুদুল্লাহসহ অন্তত ২৫ জন আইনজীবী জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমির পক্ষে জামিন আবেদন করেন। জামিনে মুক্তি পাওয়ার পর জেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিবি সাওদা সুমির জামিনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন।
বিবি সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তিনি সাওদা জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার একজন কর্মী।
জামিনে মুক্তি পাওয়ার পর বিবি সাওদা সুমি সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মুক্ত করেছে। আমি আজ সবার মাঝে ফিরে এসেছি। আমার ছোট অসুস্থ বাচ্চাকে রেখে দুইটা রাত আমাকে জেলখানায় কাটাতে হয়েছে। না খেয়ে, না ঘুমিয়ে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে।’
সুমি বলেন, ‘আমি সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম। বিশেষ করে বাচ্চাদের হামের সমস্যা এবং বর্তমানে জ্বালানি তেলের সমস্যাগুলো নিয়ে পোস্ট করেছিলাম। আমি শুধু এ সরকার নয়, বিগত আওয়ামী লীগ সরকার এবং ইউনূস সরকারের আমলেও ফেসবুকে লেখালেখি করেছি। এটা আমি দেশকে ভালোবেসে করেছি। কিন্তু এজন্য যদি আমাদেরকে গলা চেপে ধরা হয়, কথা বলতে না দেওয়া হয়। তাহলে তো আমরা আবারও ফ্যাসিজমে ফিরে যাব। আমরা তো ফ্যাসিজম চাই না বলেই সবাই মিলে হাসিনাকে তাড়িয়েছি।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে বিবি সাওদা বেগমকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদালতে দাখিল অভিযোগে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মো. জুয়েল হোসেন খান উল্লেখ করেন, বিবি সাওদা তাঁর ফেসবুক আইডি থেকে সরকার, রাজনীতি, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। তিনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ শান্তিযোগ্য অপরাধের সঙ্গে জড়িত। তাঁর মোবাইল ফোন বা ফেসবুক পোস্টসমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিক সম্ভব না হওয়ায় তাঁকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। মোবাইল ফোন এবং ব্যবহৃত ফেসবুক আইডির পোস্টসমূহ পর্যালোচনা শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, রাষ্ট্র ও সরকারবিরোধী ফেসবুকে পোস্ট দেওয়ায় ওই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, বিবি সাওদা সুমিকে আটকের পর গতকাল সোমবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে দলটির জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া সাওদা সুমিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৪ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে