ভোলার দৌলতখানে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকার সৈয়দউদ্দিন বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো মধ্যজয়নগর গ্রামের মো. নুরনবীর মেয়ে মুনতাহা (৫) ও একই বাড়ির মৃত জালালউদ্দিনের ছেলে মো. জিসান (৬)। সম্পর্কে তাঁরা চাচাতো ভাইবোন।
মুনতাহার বড় বোন জেরিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা বাড়ির উঠানে খেলছিল। উঠানের পাশে পুকুর থাকায় মুনতাহা একপর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে মুনতাহাকে ওঠাতে গিয়ে জিসানও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
১৫ মিনিট আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
১৯ মিনিট আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
৪৪ মিনিট আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে