
ভোলার চরফ্যাশন উপজেলার একটি গ্রামে শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে থাকা জমি কেনার জন্য ব্যাংক থেকে তোলা চার লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলে ওই নারী অভিযোগ করেছেন।
ঘটনার দুই দিন পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই নারী চরফ্যাশন থানায় মামলা করেছেন। এতে স্থানীয় তিন যুবককে আসামি করা হয়েছে। তাঁরা হলেন নুর করিম, হানিফ ও নাজমুল।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার মামলার বাদী গৃহবধূ জমি কেনার জন্য ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়িতে ফেরেন। পরদিন বুধবার সকালে ওই টাকা জমি মালিককে দেওয়ার কথা ছিল। এ জন্য টাকা নিজ ঘরে রাখেন। তিন শিশুসন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করা নারীর স্বামী চট্টগ্রামে কর্মস্থলে ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে গৃহবধূ সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভুলবশত ঘরের সিঁড়ির চিলেকোঠার ফটক খোলা ছিল। গভীর রাতে ঘরে কারও হাঁটার শব্দ শুনে তিনি সজাগ হন। এ সময় নুর করিম ও তাঁর সঙ্গীরা হামলা চালিয়ে ওই নারীর হাত ও মুখ বেঁধে রাখেন এবং চার লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ ঘরের সব মালামাল লুট করেন। একপর্যায়ে শিশুসন্তানদের অস্ত্রের মুখে অন্য একটি কক্ষে আটকে রাখা হয় এবং গৃহবধূকে নুর করিম, হানিফ ও নাজমুল ধর্ষণ করেন। ঘটনার একপর্যায়ে শিশুরা চিৎকার-কান্নাকাটি করলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে নুর করিম বলেন, ‘ওই নারীর বাসায় যে রাতে চুরি হয়, সেই রাতে আমাদের দোকানেও চুরি হয়েছে। তাঁদের সঙ্গে আমার বিরোধ আছে, এটা ঠিক। তবে ধর্ষণের বিষয়টি আমার জানা নেই।’
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাখলুকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে এক নারী হাসপাতালে এসেছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ বিষয়ে থানা-পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক নারী তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে...
২ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিনে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন...
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযোগপত্রভুক্ত দুই আসামি আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তাঁদের মধ্যে একজনকে জামিন দেওয়া হয়েছে। আরেকজন জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে ফেসবুকে ছড়িয়ে পড়া ছাত্রলীগের (নিষিদ্ধ) কমিটিতে নাম থাকায় মো. আলভী (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে