ভোলার লালমোহনে ইকবাল (১৮) নামের এক তরুণের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনলাইন থেকে ডাউনলোড করতে গিয়ে দেখেন অপরিচিত এক নারীর ছবি। ইকবাল উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ গ্রামের ভবানী বাড়ির মফিজ মিয়ার ছেলে।
আজ সোমবার সকালে এই তরুণের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের বাসের চালকের সহকারী কাজের জন্য আবেদন করেন। তখন এনআইডি কার্ডের প্রয়োজন হয়। অনলাইন থেকে এই কার্ড ডাউনলোড করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। কারণ, এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছেন।
ইকবাল জানান, বয়স অনুযায়ী ২০২২ সালে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পেতে নিবন্ধন করেন তিনি। গত শুক্রবার জরুরি প্রয়োজনে পৌরসভার একটি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করলে দেখতে পান এনআইডি কার্ডে তাঁর ছবির বদলে এক অপরিচিত নারীর ছবি।
ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে বলে জানান লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী। তিনি বলেন, ভুল মানুষের হতে পারে। ওই ব্যক্তি যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’-এর একটি বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বুধবার রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী কুঞ্জবন গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেছেন, মাদক শুধু যুবসমাজকে ধ্বংস করে না, একটি সুন্দর দেশকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। মাদক নির্মূল করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ভালো কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তাহলে সামাজিক যে অবক্ষয়, মা
৫ মিনিট আগে
দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলন ডাকেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। দুই আসামির জবানবন্দির বরাতে তিনি হত্যাকাণ্ডের নতুন বর্ণনা দেন। এ সময় পুলিশের বয়ানে অসংগতি ও তদন্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব না দিয়েই সটকে পড়েন কমিশনার।
৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় সাংবাদিক আতিকুর রহমানকে মারধর ও তাঁর মুঠোফোনের ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ মিনিট আগে