
বরিশালের উজিরপুর উপজেলার হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এ ছাড়া নির্মাণকাজ বন্ধে উচ্চ আদালত স্থিতাবস্থা জারি করেছেন।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত কলেজটির ১ একর ৬৯ শতাংশ জমি রয়েছে। কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, স্থানীয় ইউসুফ মল্লিক দেওয়ানি মামলা করে কলেজের জমি দখলের চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে পাল্টা মামলা করে। এখন মল্লিক পরিবার শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের মধ্যে জমি দখল করে দোকান করছে।
কলেজ সূত্রে জানা গেছে, মূল ফটকের পাশে একটি টিনশেড ঘর ছিল। সেখানে ডিগ্রির পাঠদান চলত। হঠাৎ করে ওই জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘ওই জমিতে টিনশেড ঘরে ২০০০ সাল থেকে ডিগ্রির ক্লাস চলত। ২০২৩ সাল থেকে ইলিয়াস মল্লিক ও এখলাস মল্লিক গং ঘরটি দখলের পাঁয়তারা করেন। তখন থেকে এ জমি তাঁরা বলেন তাঁদের; কিন্তু আমরা দাবি করছি আমাদের। স্কুলের বাউন্ডারির মধ্যের জমি যদি তাঁদেরই হতো, তাহলে এত দিন আসেননি কেন?’
অধ্যক্ষ জানান, কলেজে প্রায় ৫০০ ছাত্রছাত্রী রয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে তিনি ১০ ডিসেম্বর হাইকোর্টের আদেশ অনুযায়ী নির্মাণকাজ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
এ নিয়ে কথা হলে দখলদার এখলাস মল্লিক জানান, আদালত স্থিতাবস্থা দিলেও শীতকালীন ছুটির মধ্যে তিনি নির্মাণের বাকি কাজ সম্পন্ন করে ফেলবেন। তিনি বলেন, ‘এটা আমার বাপ-দাদার সম্পত্তি। কলেজ কর্তৃপক্ষ যদি কাগজ দেখাতে পারেন, তবে ছেড়ে দেব। এই কলেজের ভবন আমার বাবা দান করেছেন। এটা রাস্তার পাশের জমি। কলেজের সভাপতি জাকির, কাইউমসহ একটি চক্র এ জমি নিয়ে আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছেন।’
ঘটনাস্থল পরিদর্শন করা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, ‘কলেজটি পরিদর্শন করেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।’
যোগাযোগ করা হলে ইউএনও মো. আলী সুজা বলেন, ‘কলেজের জমিতে যে স্থাপনা করা হচ্ছে, সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। আমরা নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। দুই পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে জমির মালিকানা নির্ধারণ করা হবে।’

ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে সেটিকে অনুসরণ করা হয়। পরে মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা অটোরিকশাটি ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ইদগাহ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
২০ মিনিট আগে
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়।
২৪ মিনিট আগে
বাজার থেকে আতশবাজি কিনে ফোটাতে গেলে বিস্ফোরণে নিলয়ের বাঁ হাতের পাঁচটি আঙুল ও ডান পাশের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিলয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
১ ঘণ্টা আগে