
বরিশালের মুলাদীতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিয়ে এলাকা ছেড়েছেন সৌদি আরব প্রবাসী। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে আজ দুপুরে সৌদি আরব প্রবাসীর বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ করেছেন।
মালয়েশিয়া প্রবাসীর ভাই জানান, তাঁর ভাই প্রায় ১০ বছর বিদেশে রয়েছেন। বিদেশ থাকায় ভাইয়ের স্ত্রী ও সন্তান বেশির ভাগ সময় তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন এবং সেখানেই স্ত্রীর নামে জায়গাজমি কিনেছেন। ১০ বছরের সব সঞ্চয় স্ত্রীর কাছে রয়েছে। কয়েক দিন আগে ভাইয়ের স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন বলে জানিয়েছিলেন।
ওই নারীর বাবা বলেন, ‘গত শুক্রবার বিকেল থেকে মেয়ে ও নাতনিকে পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়ে। আজ মেয়ে মোবাইল ফোনে জানায়, সে জামাতাকে ত্যাগ করে সৌদি আরব প্রবাসীর সঙ্গে ঢাকায় অবস্থান করছে। বিষয়টি জানার পরই জামাতার পরিবারকে জানিয়ে মুলাদী থানায় অভিযোগ জানাই।’
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এক প্রবাসীর স্ত্রী-মেয়ে নিয়ে আরেক প্রবাসীর এলাকা ছাড়ার ঘটনায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে