
বরিশাল নগরের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে আজ শনিবার (২৮ মার্চ) দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, কোনো নিয়মনীতি না মেনে হঠাৎ শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে, যাঁদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের পুনর্বহাল, ২০২৫ সালের গেজেট অনুযায়ী বেতনকাঠামো কার্যকর এবং সব শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে।
ছাঁটাই হওয়া শ্রমিকদের একজন স্বপন হাওলাদার বলেন, ‘তিন দশক এখানে কাজ করেছি। ঈদের ছুটি শেষে, হঠাৎ কোনো কারণ না দেখিয়ে আমাকে কাজে আসতে নিষেধ করা হয়েছে। এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় আছি।’
আন্দোলনে অংশ নেওয়া নারী শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে চাকরির কোনো নিরাপত্তা নেই। সামান্য বিষয়েও শ্রমিকদের বের করে দেওয়া হয়। তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে বেতন বাড়ানো হয়নি এবং সময়মতো বেতনও পরিশোধ করা হয় না। কর্তৃপক্ষের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।
শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বরিশাল জেলা বাসদের সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, ‘এ কারখানায় শ্রমিক নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রম আইন মানা হয় না। বহু বছর চাকরি করার পরও শ্রমিককে হঠাৎ বের করে দেওয়ার ঘটনাই এর প্রমাণ। দীর্ঘদিনের বঞ্চনা ও অনিয়মের কারণে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। সরকারনির্ধারিত মজুরিকাঠামো না মেনে শ্রমিকদের অস্বাভাবিক কম বেতন দেওয়া হচ্ছে।’
এ ব্যাপারে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্যাক্টরি ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘কারখানার দুজন কর্মচারী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাঁদের আমরা ৪-৫ দিনের ছুটিতে পাঠিয়ে দিই। সামান্য বিষয় নিয়েই বড় সমস্যা তৈরি করা হচ্ছে। তাদের বিষয়ে কথা বলার জন্য মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে বসবে। আমাদের কারখানা ছোট, আমরা চাইলেই বেতন বৃদ্ধি করতে পারি না। শ্রম আইন মেনেই সব সিদ্ধান্ত নেওয়া হয়।’

ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই প্রাপ্তিতে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন্দ্র ধর (৪০) নামে এক নিরাপত্তা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীতে অবস্থিত কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একটি অ্যাম্বুল্যান্সে করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসি
১২ মিনিট আগে
বরিশালের হিজলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে লঞ্চে ধর্ষণের অভিযোগে সৌরভ খান নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রায় দুই সপ্তাহ পর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৪ মিনিট আগে
মাগুরা সদর উপজেলার ডোবায় ডুবে নাইম (৭) ও নুসরাত (৮) নামের একই পরিবারের দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার বুজরুক শ্রীকুন্ডী বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে