
গত ১৫ বছরে দেশে পুকুর চুরি নয়, সমুদ্র চুরি হয়েছে মন্তব্য করে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রকল্পগুলোতেই বেশি সমস্যা প্রতীয়মান হচ্ছে। অনেক প্রকল্প রয়েছে, যা সাধারণ মানুষ জানেও না। তা ছাড়া কেনাকাটায়ও বেশ দুর্নীতি হয়েছে। প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।’
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে গণমাধ্যমে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
এত দিনের অনিয়ম থেকে বের হতে একটু সময় লাগবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এমন মন্ত্রণালয় নেই যেখানে দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয় তো শেষ। আমরা চেষ্টা করছি বন্ধ থাকা পাটকলগুলো লিজ দিতে। অর্থনীতিকভাবে চুরি-চামারি করে এ দেশে একেকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দুর্নীতি শতভাগ না পারলেও রোধ করতে হবে।’
এর আগে সকাল ১০টার দিকে একাডেমি ময়দানে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, বরিশাল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, উপপুলিশ কমিশনার মোহম্মদ নজরুল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে