৫ লাখ টাকা চাঁদার দাবিতে বরিশালের বাবুগঞ্জে সুলতান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে খুনের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার সংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। গত ২২ আগস্ট যুবদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত চিঠিটি দেওয়া হলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
যদিও চিঠিতে হত্যার বিষয়টি এড়িয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য সাংগঠনিক পদ স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ওবায়েদুল হাসান উপজেলা যুবদলের সদস্যসচিব এবং চাঁদশাপা ইউনিয়নের ঘটকের চর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে।
এ বিষয়ে জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে এক বৃদ্ধ মারা গেছে। এই ঘটনায় ওবায়দুলের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এতে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।’
তথ্যমতে, গত ১১ আগস্ট ঘটকের চর গ্রামের সুলতান হাওলাদার নামে এক বৃদ্ধকে মারধর করে ওবায়েদুল ও তার সহযোগীরা। গুরুতর আহতাবস্থায় ওই বৃদ্ধকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওবায়েদুল হাসানসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।
বাদী সাদিয়া আফরিন আজকের পত্রিকাকে জানান, সরকার পতনের পর ওবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে ওবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে। এ সময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে আঘাত করলে শ্বশুর নিহত হন।
তিনি অভিযোগ করেন, পুলিশ এ পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খাইরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি তাকে জানাননি বাদী।’ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে