বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গৌরনদী উপজেলার কসবা দুধ মল্লিক পীরের মাজারের সামনে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে মরদেহের দায়িত্ব গ্রহণ করে। পরে নিহত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এবং তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি হলেন মো. নাসির হাওলাদার (৫৫)। তিনি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাসেল বলেন, নিহত নাসির হাওলাদারের বাবার নাম মো. বশির উদ্দিন হাওলাদার। তাঁর বাড়ি বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর কাশিপুর ওয়ার্ডের শাহপরান সড়কে।
নিহত ব্যক্তির ছোট ভাই মো. হুমায়ুন কবির হাওলাদারের বরাতে ওসি আরও জানান, নাসির হাওলাদার দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তবে তিনি কী কারণে কসবা এলাকায় এসেছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।

যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ীরা।
২২ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় এক শিশু রোগীকে অক্সিজেন মাস্ক খুলে অন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢামেকের এক কর্মচারীর অনিয়মের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে সন্ত্রাসীদের ছোড়া বুলেট চোখে বিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় থাকা ১১ বছরের কিশোরী রেশমি আক্তারের অবস্থার কোনো উন্নতি নেই। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রেশমির পরিবারের সদস্যরা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। তাঁরা শিশুটির মৃত্যুর প্রহর গুনছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধায় জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার একমাত্র জেনারেল হাসপাতাল থেকে এই রোগের ভ্যাকসিন/টিকা সরবরাহ করা হলেও তা নিয়মিত নয়। যাঁরা দায়িত্বে থাকেন, তাঁরা টাকা ছাড়া দিতে চান না বলে অভিযোগ উঠেছে। দূরদূরান্ত থেকে রোগীদের হাসপাতালে এসে চরম ভোগান্তি পোহাতে হয়। এরই মধ্যে ৭২ ঘণ্টার ব
১ ঘণ্টা আগে