
বরিশালে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নামে মাত্র। কোনো কোনো কেন্দ্র-বুথে প্রথম এক ঘণ্টায় ১ শতাংশ ভোট পড়েছে। তবে দিনের প্রথম ভাগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাবুগঞ্জের চাঁদপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নুরুজ্জামন ফারুকী বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। এখানকার ৫ নম্বর বুথে ৩৬৮ ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট গ্রহণ করা হয়েছে মাত্র একটি। এ নিয়ে হতাশ প্রার্থীরাও। আধা কিলোমিটার দূরের চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। সেখানে ভোট পড়েছে মাত্র ১ শতাংশ।
বাবুগঞ্জের উপজেলা রিসোর্স সেন্টার ও সংলগ্ন ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৬৭ জন। প্রথম ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮০টি। ভোটের হার ৩ শতাংশ।
এই কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল আউয়াল ও কামাল হোসেন বলেন, ‘মানুষ ভোট দিতে আসতেই চায় না। অনেকে বলে, গিয়ে লাভ কী?’ কামাল বলেন, ‘ইটভাটায় মজুরি খাটতে ৭০০ টাকা রেখে ভোট দিতে এসেছি। এই টাকা কে দিবে বলেন।’
দক্ষিণ পাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপেক্ষমাণ কাপ-পিরিচের সমর্থক খলিল মেম্বার বলেন, সবাই গিয়ে ভোটার আনো। তা না হলে সর্বনাশ হয়ে যাবে।
বাবুগঞ্জে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব জানান, আগরপুরের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বিদ্যালয়ে তাঁর পুরুষ ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার খলেদ হোসেন স্বপন এমন অভিযোগ অস্বীকার করেছেন।

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
৪ মিনিট আগে
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
২০ মিনিট আগে
রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
১ ঘণ্টা আগে