পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক মো. নজরুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে সদর উপজেলায় সিকদার মল্লিক ইউনিয়নে সড়কের কদমতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নাজিরপুর উপজেলার কুমারখালী এলাকার আকবর আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে ইজিবাইক চালক নাজিরপুর থেকে আসার পথে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসছে। পরিবারের সদস্যরা লাশ নিতে আসছে কর্তৃপক্ষের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে