
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সংক্ষিপ্ত নাম ‘বাকসু’ অনুমোদনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, বিএম কলেজের ছাত্র সংসদ অনেক আগে থেকেই ‘বাকসু’ হিসেবে পরিচিত। ববি সেই নাম নিয়ে টানাটানি করছে।
এর প্রতিবাদে আজ রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নেন বিএম কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। এ সময় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ববি শিক্ষার্থীদের ইঙ্গিত করে ‘বাকসু চোর’, ‘বাকসু চোর’ বলে স্লোগন দেন।
সস্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্র সংসদের নাম বাকসু হিসেবে অনুমোদন দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএম কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘বাকসু বিএম কলেজের ৭২ বছরের ঐতিহ্য। হুট করে কেউ এসে বাকসু নাম দাবি করবেন, তা আমাদের জীবন থাকতে হবে না। তাঁরা যদি এই নাম নিয়ে টানাটানির সিদ্ধান্ত নেন, তাহলে বরিশালে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
শিক্ষার্থী সুমি হক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বাকসু নির্বাচন নিয়ে আন্দোলন করছি। আজকে বাধ্য হয়ে দুই দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব।’
জানা গেছে, বরিশালের বিএম কলেজ ছাত্র সংসদের নাম ১৯৫২ সাল থেকে বাকসু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ববি সিন্ডিকেটে তাদের ছাত্র সংসদের নামও বাকসু হিসেবে অনুমোদন দেয়। এর আগে বিএম কলেজ ও ববি সমঝোতা বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে