Ajker Patrika

রাজধানীতে দীপু হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
রাজধানীতে দীপু হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেপ্তার
গ্রেপ্তার ফজলে রাব্বি। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে কামরুজ্জামান দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফজলে রাব্বি ওই গ্রামের স্বপন দেওয়ানের ছেলে।

র‍্যাব-৮-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জুলাই সন্ধ্যায় ঢাকার খিলগাঁও থানা এলাকায় পূর্ববিরোধের জেরে কামরুজ্জামান দীপুকে জোর করে তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। পরে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) এবং এজাহারভুক্ত অন্য এক গ্রেপ্তার আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনা করে ফজলে রাব্বির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রেপ্তারে র‍্যাব-৮-এর সহযোগিতা চান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮-এর বরিশাল সদর কোম্পানির একটি দল হিজলার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে ফজলে রাব্বিকে গ্রেপ্তার করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে খিলগাঁও থানায় সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত