
ভোলায় সাবেক ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে (২১) কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে জানা গেছে। নিহত সিফাত ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি। তাঁর বাবা আলাউদ্দিন হাওলাদার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লোজার বাজার এলাকার বাসিন্দা।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে সিফাত হাওলাদারের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। এর জেরে আজ দুপুরের দিকে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাই হাসিব ও সাকিবের হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে ক্লোজার বাজার এলাকায় সিফাতকে একা পেয়ে তারা কয়েকজন মিলে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
এ সময় সিফাতের চিৎকারে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
পরে তাঁকে ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় মামলা করা হবে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বিএনপির লোকজন জামায়াত কর্মী ফারুক ও বেল্লালকে তুলে নিয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িতে আটকে রেখে মারধর করা হয়। এ খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা দল বেঁধে মাসুদ রানার বাড়িতে যান। সেখানে আটকে রাখা দুই কর্মীকে উদ্ধার করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে...
১১ মিনিট আগে
আগুনে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো—সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
৩৮ মিনিট আগে
আহত ঠান্ডু মন্ডল বলেন, ‘হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। তাদের সঙ্গে আমাদের আগের বিরোধ ছিল। ভোট চেয়ে কাপ-পিরিচ প্রতীকের একজন সমর্থকের সঙ্গে ফেরার সময় সুযোগ নিয়ে হামলা করা হয়েছে। পুরোনো বিরোধে নির্বাচনকে কাজে লাগানো হয়েছে।’
১ ঘণ্টা আগে
রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন রাজশাহীর এক ছাত্রদল নেতা। তাঁর নাম মুস্তাফিজুর রহমান মিলন। তিনি বাগমারার উপজেলার ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সোমবার রাতে তাঁকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্রদল।
১ ঘণ্টা আগে