পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ বুধবার দুপুরে বিচারক মোহাম্মদ জামাল হোসেন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. বশিরুল আলম। তিনি বলেন, হত্যাচেষ্টা মামলায় ১০ আসামি পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালত চারজনের জামিন নামঞ্জুর ও ছয়জনের জামিন মঞ্জুরের আদেশ দেন।’
কারাগারে যাওয়া আসামিরা হলেন বাউফলের চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা (৫০), শফি হাওলাদার (৪৯), মোহন ভূঁইয়া (৪০) ও লিমন (৩৪)। এর আগে আসামিরা গত ৪ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন। জামিনের সময় শেষে আজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত এই আদেশ দেন।
জানা গেছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপনকে ঘিরে স্থানীয় এমপি আ স ম ফিরোজ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মোতালেবকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় আসামি করা হয় স্থানীয় এমপি আ স ম ফিরোজের ভাতিজা কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা ও চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাসহ ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে। তাঁদের মধ্যে দুই আসামি মো. জাফর (৩৭) ও মো. শামীমকে (৩২) পুলিশ গ্রেপ্তার করলেও পরে তাঁরা আদালত থেকে জামিন নেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আবুল কাসেম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. বশিরুল আলম।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে