
বরগুনার বেতাগীতে মিজানুর রহমান সিকদার (৩২) নামে এক মোটরসাইকেলচালকের মরদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজসংলগ্ন মহারাজের কালভার্ট এলাকার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজানুর রহমান সিকদার উপজেলার সদর ইউনিয়নের বাসন্ডা গ্রামের মোশারফ সিকদারের ছেলে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সিকদার ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রোববার সকালে মিজানুরের স্বজনেরা এসে তাঁর নিখোঁজের কথা থানা-পুলিশকে জানান। দুপুরে পুলিশ খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
মিজানুরের বন্ধু মোটরসাইকেলচালক সুমন আজকের পত্রিকাকে বলেন, মিজানুর শুক্রবার রাতে মোটরসাইকেলে যাত্রী নিয়ে উপজেলার কাউনিয়া এলাকায় যায়। আমি তাকে যাত্রী ঠিক করে দিই। কিন্তু পরদিন সকালে শুনতে পাই সে রাতে বাড়ি ফেরেনি। ওই দিন থেকে সে নিখোঁজ ছিল।’
মিজানুরের বোন সাবিনা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিল। রাত ১২টার পরেও বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন দিই। কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। তার ছোট দুটি সন্তান রয়েছে।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় অতিরিক্ত গতির কারণে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
৪ মিনিট আগে
ভৌগোলিকভাবে সংরক্ষিত বন ও লোকালয় কাছাকাছি হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। উপকূলীয় এলাকার অনেক মানুষ বনের জমিতে বসতি স্থাপন করার কারণে হাতি নিধন হচ্ছে। যার কারণে হাতির বাসস্থান রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং হাতির খাদ্য উপযোগী বাগান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
২৭ মিনিট আগে
এ ঘটনার সঙ্গে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা পুলিশের কাজে আস্থা রাখতে চাই। এ বিষয়ে যেন আমাকে আর সিংগাইর থানায় আসতে না হয়, সেটিই আশা করি। পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন...
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম ১০ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। সে সঙ্গে প্রথম স্থান...
৩৭ মিনিট আগে