বরিশাল ক্লাবের সভাপতি পদ দখলের অভিযোগে করা মামলায় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে আদালত। ওই ক্লাবে সভাপতি পদে তার কার্যক্রমে কেন স্থগিতাদেশ দেওয়া হবে না তা জানাতে চেয়ে এটি দেওয়া হয়। আজ সোমবার বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে বিচারক হাসিবুল হাসান এই নোটিশ জারির আদেশ দেন।
একই সঙ্গে নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ক্লাবের সভাপতি ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে জবাব দিতে বলা হয়েছে। মামলার অপর বিবাদী ক্লাবের সম্পাদককেও (সেক্রেটারি) একই আদেশ দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার মফিজুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি সিটি মেয়র ও বরিশাল ক্লাবের সম্পাদককে বিবাদী করে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ‘বিচারক হাসিবুল হাসান বৃহস্পতিবার শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন। রোববার বরিশাল ক্লাবের সভাপতি পদে মেয়র সাদিকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করা হয়। আজ সোমবার বিচারক নালিশি মামলা গ্রহণ করে মেয়র সাদিক ও ক্লাব সেক্রেটারিকে শোকজ নোটিশ দেন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির সদস্য পদে যেতে সাধারণ সদস্য পদ ১০ বছর পূর্ণ হতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট ক্লাবের সদস্য হন। তিন বছর পূর্ণ হওয়ার আগেই ২০১৯ সালের ৮ মার্চ জোর করে নিজেকে ক্লাবের সভাপতি ঘোষণা করেন। এতে তিনি ক্লাবের গঠনতন্ত্রের বিধি (আর্টিকেল) ৩২ (খ) ধারা লঙ্ঘন করেছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ দুই কর্মকর্তাকে ক্লাবের গেস্ট রুমে স্থায়ীভাবে থাকতে দেন এবং তারা ক্যাফেটেরিয়ার খাবার গ্রহণ করেন। এতে তাদের কাছে ক্লাবের কোটি টাকার বেশি বকেয়া পড়ে।
উল্লেখ্য, বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন মামা মফিজুর রহমান কামাল। ২০১৯ সালের ৮ মার্চ সাধারণ সভা চলাকালে মেয়র দলবলসহ উপস্থিত হয়ে সভার নিয়ন্ত্রণ নেন। পরে তিনি ক্লাবের সভাপতি হন।

আশুলিয়ার জামগড়ায় প্রীটি কম্পোজিং লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে আনা গ্যাস কারখানায় ব্যবহার করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
৫ মিনিট আগে
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১ মিনিট আগে
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
১ ঘণ্টা আগে