
বরিশাল নগরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশিক্ষণকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে নগরীর সিঅ্যান্ডবি রোডের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কটন স্পিনিং ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের ব্যাপারী জানান, কলেজের কটন স্পিনিং ভবনের একটি প্রশিক্ষণকক্ষ থেকে বিকট শব্দ শুনে কক্ষ খুললে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কটন স্পিনিং ভবনের সুতা তৈরি করার প্রশিক্ষণকক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তুলা আর সুতা থাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানানো যাবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২১ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে