
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুতে বিআরটিসি বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ রোববার দুপুরে দপদপিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল বিআরটিসির একটি বাস। বিপরীত দিক থেকে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে আসছিল একটি থ্রি-হুইলার। দপদপিয়া সেতুর ওপর দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর থ্রি-হুইলারে থাকা ছয়জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে খালের পানিতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে ঢাকা ঢাকা থেকে আসা এক নারী নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করছে।
৪ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহে সম্পত্তি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পর ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা রহিমা খাতুন (৮০)।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়ায় নিজের গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে