
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গতকাল বুধবার রাতে সাংস্কৃতিক সংগঠন চারুকলা সংসদের (ববিচাস) আয়োজনে কনসার্ট একদল শিক্ষার্থীর বাধায় পণ্ড হয়েছে। মধ্যরাত পর্যন্ত চলা ওই কনসার্টের কারণে পড়ালেখায় বিঘ্ন ঘটার অভিযোগ তুলেন তাঁরা। শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তমঞ্চে এসে কনসার্ট বন্ধ করে দেন। এসময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।
হামলার আশঙ্কায় কনসার্টের আয়োজক ববিচাস সদস্যরা পালিয়ে যান। রাত দেড়টার পর নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ড. সোনিয়া খান সনি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা না বোঝার অভিযোগ তুলেন। পরে ভারপ্রাপ্ত প্রক্টর সিদ্ধান্ত দেন, এখন থেকে রাত ৯টার পর ক্যাম্পাসে আর কোনো অনুষ্ঠান হবে না।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন চারুকলা সংসদ (ববিচাস) কনসার্টের আয়োজন করে, যা চলছিল রাত ১টা পর্যন্ত। হঠাৎ শেরেবাংলা হল ও বিজয়-২৪ হলের কয়েকজন ছাত্র পড়ালেখায় বিঘ্ন ঘটার কথা বলে হইচই শুরু করেন। একপর্যায়ে দুই হলের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তমঞের দিকে আসেন। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুরও করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ইয়ামিন ইসলাম জানান, হলগুলোতে পড়াশোনার পরিবেশ বজায় রাখার জন্য ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে লিখিত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম রাত ৯টার মধ্যে যেন শেষ করা হয়, সে কথাও বলা হয়েছিল সেখানে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না।
উদ্ভূত পরিস্থিতিতে রাতেই ভারপ্রাপ্ত প্রক্টর সোনিয়া খান সনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতে নোটিশ দিয়ে সময় জানিয়ে দেওয়া হবে। নামাজের সময়, পড়াশোনার সময় বেঁধে দিয়ে অনুষ্ঠান পরিচালনার বিষয়টি নির্ধারণ করা হবে।’
রাত ৯টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমসহ সব ধরনের আয়োজন রাত ৯টার মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক করে নোটিশ জারি করেছে প্রশাসন। প্রক্টর স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।

কক্সবাজারের রামু উপজেলার মণ্ডলপাড়া গ্রামের শিক্ষক লোকমানুল হক সম্প্রতি তাঁর মামাতো ভাইয়ের জমি বিক্রয়ের নিবন্ধনে (রেজিস্ট্রির) সাক্ষী হয়েছিলেন। জমিদাতার খতিয়ানে বাবার নামে নাছিরের জায়গায় ‘নাদির’ লেখা ছিল। নামের এই ভুলের জন্য সাব-রেজিস্ট্রার আটকে দেন জমির নিবন্ধন।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহড়াবাড়ি স্পার মাঝখানে ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ভাঙন চোখে পড়েছে। এতে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রক বাঁধ, জনবসতি এলাকা ও আবাদি জমি নদীতে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকেরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) ও রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তাঁরা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
৪ ঘণ্টা আগে
ফরিদপুরে ডিবি হেফাজতে থাকা যুবক মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ বলছে, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ডিবি পুলিশের নির্যাতনে তিনি মারা গেছেন।
৫ ঘণ্টা আগে