
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ (ঈগল প্রতীক) পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি বলেছেন, আমার কালো টাকা। আমার ইনকাম ট্যাক্স ফাইল দেখেন। আমি সরকারকে কী পরিমাণ কর দেই। আমার টাকা সাদা। আমার যে পরিমাণ সাদা টাকা আছে; আপনাদের সেই পরিমাণ টাকা নেই। আমি আপনাদের টাকা কালো বলব না; বলব ময়লা। সুতরাং আমি বলব, আপনাদের টাকা ময়লা আর আমার টাকা সাদা কচকচ করে।’
গতকাল বুধবার বিকেলে উপজেলার অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি মাঠে উপস্থিত তাঁর কয়েক হাজার কর্মী-সমর্থককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আগামী সাত জানুয়ারি পর্যন্ত আমার নির্বাচনী ঈগল প্রতীক পাহারা দেন, বিনিময়ে আমি আপনাদের পাঁচ বছর পাহারা দিয়ে রাখব।’
মহিউদ্দীন মহারাজ অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেন, ‘নৌকার বিপক্ষে কাজ করলে, আপনি বলেছেন, তাদের বহিষ্কার করবেন। সেই ক্ষমতা আপনার নেই। কারণ, আপনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর আমি যুগ্ম-সাধারণ সম্পাদক। আপনি আমাকে বহিষ্কার করলে আমিও আপনাকে বহিষ্কার করতে পারি। তাই ওই সব কথা বলে লাভ হবে না। নেছারাবাদের মানুষ কোনো সংঘাত চায় না। তারা উন্নয়ন চায়।’
স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমীন পারভেজের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, জলাবাড়ী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার প্রমুখ।
উল্লেখ্য, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা মার্কা) প্রতীকে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজ। গত মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। সেখানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস বলেন, ‘যাহারা নৌকার বিপক্ষে কাজ করে প্রয়োজনে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। দলের কোনো কোনো নেতা কালো টাকার মোহে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজের পক্ষে কাজ করছে।’ মূলত এরই ধারাবাহিকতায় বুধবার স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

দুপুরে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আদালত মামলাটি খারিজ করে দেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আদালত মামলা খারিজ করেন বলে জানা যায়।
২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে গমের আটা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী শহরের আসাদ মার্কেটে এ ঘটনা ঘটে...
৬ মিনিট আগে
২০২৩ সালের ১৩ মার্চ রাতে করিমগঞ্জ উপজেলার সিন্ধ্রীপ গ্রামের হালিমাকে হত্যা করা হয়। পরদিন ১৪ মার্চ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ উত্তরে একটি পতিত জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার অংশ মাটিতে পোঁতা ছিল। গলায় সাদা রশি প্যাঁচানো এবং মুখে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল।
১০ মিনিট আগে
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে যান...
১ ঘণ্টা আগে