
পটুয়াখালীর দশমিনায় পূর্বশত্রুতার জেরে মো. লাল মিয়া হাওলাদার (৫৫) নামের এক কৃষকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
লাল মিয়া হাওলাদার ওই গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে। লাল মিয়া জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম। তিনি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, লাল মিয়ার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে গরুতে খেতের ধানগাছ খেয়ে ফেলা নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর মাতুব্বর ও তাঁর দুই ছেলে রাকিব ও রাহাতসহ তিন-চারজন লাল মিয়াকে মাটিতে শুইয়ে এলোপাতাড়ি কোপান। এতে লাল মিয়ার দুই পায়ের গোড়ালির রগ কেটে যায় এবং পায়ের বিভিন্ন স্থানে জখম হয়।
স্থানীয়রা ঘটনাস্থলে এসে লাল মিয়াকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
লাল মিয়া হাওলাদারের ছেলে মো. রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জমিজমার সমস্যা অনেক আগেই সমাধান হয়ে গেছে। জাহাঙ্গীর মাতুব্বর ও তাঁর দুই ছেলে আমার বাবাকে একা পেয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে। বাবা সুস্থ হলে আইনের আশ্রয় নেব।’
এ বিষয় জানতে জাহাঙ্গীর মাতুব্বরের বাসায় একাধিকবার গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
২৬ মিনিট আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
২ ঘণ্টা আগে