
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে গণ-অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর নিচে গণ-অনশনে বসেন সাতজন শিক্ষার্থী। এর আগে একই দাবিতে দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অনশনে বসা সাত শিক্ষার্থী হচ্ছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ সেশনের তামিম আহমেদ রিয়াজ ও আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।
অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবি নিয়ে নানা কর্মসূচি পালন করে এলেও ইউজিসি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। তাই গণ-অনশনের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।’
অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, ‘আমাদের সঙ্গে কারও কোনো যোগাযোগ না করা পর্যন্ত আমরণ অনশন চলবে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে।’ তিনি বলেন, আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছেন শিক্ষার্থীরা।

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৫ ঘণ্টা আগে