
বরিশালের বাবুগঞ্জে ট্রলার ছিনতাইয়ের জন্য চাচা মাহবুবকে খুন করে পাথর বেঁধে লাশ সন্ধ্যা নদীতে ডুবিয়ে দিয়েছিলেন ভাতিজা সুজন। তাঁর তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট পয়েন্ট থেকে মাহাবুবের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে আজ সুজন, তাঁর বাবা শহিদুল ইসলামসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে পুলিশ অভিযান চালায়।
নিহত মাহবুব উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তিনি ৩১ জানুয়ারি রাহুতকাঠি খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে অপর প্রান্তে রওনা হওয়ার পর ট্রলারসহ নিখোঁজ হন। তাঁকে উদ্ধারের দাবিতে গত কয়েক দিন ধরে উজিরপুরে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়ে আসছিল।
বাবুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মাহাবুবকে গুম করে ট্রলার ছিনতাইয়ের অভিযোগে তাঁর এক ভাই জামাল ১ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাত ১০টার সময় রাহুতকাঠি খেয়াঘাট থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা যাত্রীবেশে তাঁর ভাইয়ের ট্রলারে উঠেছিলেন। পরে তাঁরা মাঝ নদীতে গিয়ে তাঁকে হত্যা করে ট্রলার নিয়ে পালিয়েছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ব্যাপক তদন্তের পরে পুলিশ মঙ্গলবার নিহতের ভাই শহিদুল ও তাঁর ছেলে সুজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সুজনের মামাতো ভাই রিয়াদসহ চারজনকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা নদীর মোল্লারহাট পয়েন্টে ডুবুরি দল নিয়ে অভিযান চালিয়ে মাহবুবের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, মাহবুবের ভাই শহিদুল হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি। সুজন পুলিশকে জানিয়েছেন, ট্রলার ছিনতাইয়ের জন্য তিনি চাচাকে হত্যা করেছেন। ট্রলারটি তিনি বিক্রি করে দিয়েছেন।
মামলার বাদী জামাল বলেন, বছর তিনেক আগে সুজন ও মাহবুবের ছেলের মধ্যে মারামারি হয়। তখনই সেটা মীমাংসা হয়েছিল। তবে এ নিয়ে সুজনের মনে ক্ষোভ ছিল। ৩১ জানুয়ারি সুজন, রিয়াদসহ সাত-আটজন নদীর অপর পাড়ে যাওয়ার কথা বলে মাহাবুবের ট্রলারে ওঠে। নদীর মাঝে গিয়ে সুজন অন্যদের নিয়ে তাঁর চাচাকে হত্যা করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৬ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে