পিরোজপুরে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহাগ শেখ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এই ঘটনা ঘটে। সোহাগ ওই গ্রামের সিদ্দিক শেখের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজান হাওলাদার এই তথ্য জানান।
নিহতের ভাই শিপন শেখ বলেন, তাঁর ভাই সোহাগ শেখকে গতকাল সোমবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ফোনে ডেকে নেওয়া হয়। পাশের মাতুব্বর বাড়ির মসজিদের পাশে স্থানীয় শামসু, এমামসহ কয়েকজন মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শিপন শেখ আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে তাঁদের সঙ্গে ওই পক্ষের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামের একজন খুন হন। সেই মামলায় প্রধান আসামি করা হয় সোহাগ শেখকে। সেই মামলায় কিছু দিন আগে সোহাগ কারাগার থেকে জামিনে মুক্ত হয়। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। আগে কয়েকবার তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার বলেন, সোহাগ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাঁর ভাগনে সামসুর রহমান কাছেই ছিল। কারা কুপিয়েছে, তা সে দেখেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে শত্রুতা ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামের একজন খুন হয়েছে। সেই মামলায় সোহাগকে এক নম্বর আসামি দিয়েছিল তারা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে জমি নিয়ে শত্রুতার জেরে সোহাগ শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে