ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি আছেন।
নিহত সুলতান খান (৭০) জাঙ্গালিয়া এলাকার মৃত ওয়াজেদ আলি খানের ছেলে। আহতরা হলেন আফজাল হোসেন খান, হেলাল খান, হেলেনা বেগম। তাঁরা সুলতান খানের প্রতিবেশী।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।
নিহতের পুত্রবধূ ফাতিমা ও রুমা বেগম বলেন, প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে তাদের বিরোধ চলছিল এবং আদালতে মামলাও চলমান আছে। আজ শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির, স্বপনসহ কয়েকজন মিলে বিরোধপূর্ণ জমিতে ধানের বীজ রোপণ করতে আসে। এ সময় তাদেরকে বাধা দিলে রুমার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। রুমাকে তাঁর শ্বশুর সুলতান খান বাঁচাতে আসলে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুমাসহ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ খান বলেন, সুলতান খানকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে