
পাঠদান বন্ধ রেখে বরিশাল-৫ (সদর ও নগর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা মতবিনিময় করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে সদর উপজেলা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় সরোয়ারের বাসভবনে এই মতবিনিময় সভা হয়।
সভায় ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার ইবতেদায়ি শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের জন্য উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন বলেও অভিযোগ উঠেছে।
সভায় অংশ নেওয়া একাধিক ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক জানান, সমিতির নেতারা তাঁদের দুপুর ১২টার মধ্যে মজিবর রহমান সরোয়ারের বাসার সামনে থাকতে বলেছেন। তাই এ দিন পাঠদান নিতে পারেননি। নেতারা বলেছেন, তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সভায় থাকা দরকার।
জানতে চাইলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসা বৈষম্যের শিকার। সরোয়ার ভাই বলেছেন, সরকার গঠন করলে আমাদের দেখবেন। এরপর তিনি ধানের শীষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।’
মুহাম্মদ মশিউর রহমান আরও বলেন, ‘সদর ও নগরের শতাধিক শিক্ষক মতবিনিময় সভায় ছিলেন। সব সময় বেলা দেড়টায় মাদ্রাসা ছুটি দেওয়া হয়, কিন্তু সভার কারণে আজ ১২টা পর্যন্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।’
জানা গেছে, মাদ্রাসা বোর্ড অনুমোদিত বরিশাল সদর ও নগরের ৩১টি ইবতেদায়ি মাদ্রাসা থেকে ১১০ জন শিক্ষক এই সভায় অংশ নেন। তাঁরা সভায় বঞ্চনার কথা তুলে ধরার পাশাপাশি ধানের শীষের প্রার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ প্রসঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, নির্বাচনী আচরণবিধিতে শিক্ষক-কর্মচারীদের নিয়ে এভাবে মতবিনিময় সভা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ধানের শীষের প্রার্থী এর আগে হাতেম আলী কলেজে গিয়ে শিক্ষার্থীদের পরিবহন বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজ আবার ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ রেখে শিক্ষকদের বাসভবনে এনে মতবিনিময় করে ভোটে প্রভাব ফেলছেন। এসব বিষয় রিটার্নিং কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘শিক্ষকেরা যদি প্রার্থীর কাছে স্বপ্রণোদিত হয়ে আসেন, তাহলে আমাদের কী করার আছে। বিএনপি তো তাঁদের ধরে আনেনি। তবে মাদ্রাসার পাঠদান বন্ধ রেখে যদি শিক্ষকেরা সভায় যোগদান করে থাকেন, তাহলে তাতে প্রশ্ন থেকে যায়।’
বরিশাল রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা প্রকৃতপক্ষে শিক্ষকের ব্যানারে ওখানে কোনো কিছু পাওয়ার জন্য গিয়েছেন কি না, তা জানতে হবে। তাহলে তো এটা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন।
আমরা নির্বাচনী তদন্ত কমিটিতে এ বিষয়ে অভিযোগ পাঠাব। দৈনিকই এমন অভিযোগ আমরা তদন্তে পাঠাই।’

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
৫ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
৬ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
৬ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
৬ ঘণ্টা আগে