বরিশালে ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ এনে এবং তা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি সদর রোড থেকে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় নেতা-কর্মীরা ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি গঠনের জন্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ নেতাদের দায়ী করেন।
নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলম চিশতি ভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর বিএনপির এক নেতা বলেছেন দল চালাতে টাকাওয়ালা লোক লাগে। যাঁর টাকা আছে তাঁকে পদ দেওয়া হবে। এ জন্যই তাঁকে বাদ দিয়ে আমেরিকা প্রবাসী মাসুদ হাওলাদারকে ওয়ার্ডের আহ্বায়ক করা হয়েছে। এর প্রতিবাদে ৬ নম্বর ওয়ার্ডের কর্মীরা ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করেছেন।’
পদবঞ্চিত নেতা কামাল হোসেন বলেন, ‘ত্যাগীদের বঞ্চিত করে যাঁরা টাকা দিয়েছে তাঁদের ওয়ার্ড কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে।’
এর আগে গতকাল সোমবার ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ পর্যন্ত ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। এত বড় দলে শতভাগ নির্ভুল করে কমিটি করা কঠিন। পদবঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে।’

প্রতিবেশী মো. সাব্বির হোসেন নিয়ন বলেন, ‘বাচ্চা মেয়েটি ব্রেইন টিউমারে আক্রান্ত। রংপুরে চিকিৎসা করানোর সময় আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। কিন্তু এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হরির ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলে না। তাই মেয়েটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান....
৯ মিনিট আগে
রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
৩৪ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
১ ঘণ্টা আগে