বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারী প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজনীতিবিদেরা করপোরেশনের এমন নির্দেশনাকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন।
জানা গেছে, করপোরেশনের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। অনেকে বিভিন্ন রাজনৈতিক নেতার হয়ে ব্যানার কিংবা পোস্টার সাঁটিয়েছেন নগরজুড়ে। সেই সব ব্যানার-পোস্টারে জুড়ে দিচ্ছেন নিজের ছবি। অনেকে নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সেই ছবি ফেসবুকে দিচ্ছেন।
এসব কর্মকাণ্ড করতে গিয়ে অনেকে অফিসও ফাঁকি দিচ্ছেন। ফলে রোববার (৯ নভেম্বর) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী স্বাক্ষরিত অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারীকে রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, ‘সিটি করপোরেশনের কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন ধরনের রাজনৈতিক সভা, সমাবেশে অংশগ্রহণ করছেন, যা চাকরি শৃঙ্খলা পরিপন্থী অপরাধ। এ অবস্থায় সকল কর্মকর্তা-কর্মচারীকে রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিলে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।’
বরিশাল সিটি কর্মচারী ফেডারেশনের সভাপতি নুর খান আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক সমর্থন থাকতেই পারে। কিন্তু অনেকে নেতাদের সঙ্গে ছবি তুলে, ব্যানার টানায়। করপোরেশনে বিএনপি, জামায়াত, এনসিপির লোকজন আছে। প্রশাসক এ বিষয়ে বেশ ক্ষুব্ধ। যারা ব্যানার করছে, তাদের ডেকে সতর্ক করেছি। কর্তৃপক্ষ একজনকে শোকজও করেছে।’
এ প্রসঙ্গে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, চাকরিবিধি মনে করিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক করাই তাঁদের লক্ষ্য।
এদিকে বিসিসির অফিস আদেশ প্রসঙ্গে বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাজনীতি করার অধিকার সবারই আছে। অফিস সময়ের বাইরে রাজনীতি করার স্বাধীনতা বাধাগ্রস্ত করা যাবে না।’
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, অফিস শেষে বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা কোনো কর্মসূচিতে অংশ নিলে বিসিসি বাধা দিতে পারে না। এটা যে কারও ব্যক্তিগত স্বাধীনতা। এভাবে রাজনীতিতে বাধা দেওয়া অন্যায়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে