ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নতুন বইয়ের সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে বিতাড়িত করা হয়েছে। সার্বিক পর্যালোচনায় এমন বহু বিষয় আছে যা এদেশের মানুষের বোধ-বিশ্বাস, সামাজিক পুঁজির সঙ্গে সাংঘর্ষিক। বিজ্ঞানের নামে বিজ্ঞান অসমর্থিত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের সচেতন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা ও চক্রান্ত রুখে দিবে। আজ শুক্রবার চরমোনাইর বার্ষিক মাহফিলের তৃতীয় দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এ কথা বলেন।
ছাত্র গণজমায়েতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা নেছার উদ্দিন, জি এম রুহুল আমীন, মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ প্রমুখ।
আজ শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয় চরমোনাই ময়দানে। নায়েবে আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইর ইমামতিতে এ জামাত অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীরের বয়ানের মাধ্যমে মাহফিল শেষ হবে।

গোপালগঞ্জের বৌলতলী এলাকায় ট্রাক ও সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে খোকন মিয়া (৪০) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বড়কাশিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্
৯ মিনিট আগে
রাজনগর উপজেলার কৃষক জাকির ইসলাম বলেন, বাড়ির পাশে সেচ মেশিনের মাধ্যমে পানি দিয়ে আমনের চারা রোপণ করেছি। দুই সপ্তাহ ধরে আকাশে বৃষ্টির ভাব থাকলেও বৃষ্টি হচ্ছে না।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এবার হাত মেলালেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনিও ওই মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে দৈনিক আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন...
১৯ মিনিট আগে