
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে নগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফয়জুল করীম দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাতে তাঁর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে।
খবর পেয়ে ঘটনার পরপরই মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম তাঁকে (হাতপাখার প্রার্থী) কে বা কারা ঘুষি দিয়েছেন। তাঁকে আসলে ঢুকতে বাধা দেন নৌকার লোকজন। এরপর তিনি যখন বলেন, ভোট যে যার মতো দেবেন। এরপরপরই তাঁকে ঘুষি মারা হয়। আমি দেখেছি, তাঁর দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন অবশ্য বলেন, প্রার্থী তাঁর কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।

সাধারণ সভার দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। কর্মবিরতি পালনকালে হারুন বাহিনীর লোকজনের মারধর করার অভিযোগে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বন্ধ থাকে রংপুর-ঢাকা রুটসহ দূরপাল্লার বাস চলাচল।
১৪ মিনিট আগে
পদ্মা সেতু নির্মাণে অর্থের অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সোমবার (১১ মে) দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেতু বিভাগের বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
৩৪ মিনিট আগে
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। প্রথমে তাঁকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আজ সোমবার (১১ মে) বেলা সাড়ে চারটার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় ঘটনাটি ঘটে। এর পর পরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে