
বরিশালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করা জেলেরা আবারও মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছেন। এতে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ অন্তত ১৫ জন আহত হন।
আজ রোববার বিকেলে হিজলার ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় হামলার ঘটনা ঘটে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা আটটি ফাঁকা গুলি করে ফিরে আসেন।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ আজকের পত্রিকাকে জানান, তাঁর নেতৃত্বে দুটি স্পিডবোটে আজ বেলা ৩টার দিকে ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় অভিযান চালান। এ সময় জেলেদের ২০টি ট্রলার অভিযানকারী দলকে ঘিরে ফেলে। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন ছিলেন। তাঁদের সবার হাতে লাঠিসোঁটা ছিল। জেলেরা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে অভিযানে অংশ নেওয়া উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড আটটি ফাঁকা গুলি করে ফিরে আসে। আহতরা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল ও মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নসংলগ্ন কালাবদর নদে অভিযানকারী দলের ওপর জেলেরা হামলা চালান। সেখানেও ২০টি ফাঁকা গুলি করে অভিযানকারীরা ফিরে আসেন।

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
১৮ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২১ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় আরো দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায়...
১ ঘণ্টা আগে