
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করা জেলেদের আটক করতে গিয়ে হামলার মুখে পড়েছে অভিযানকারী দল। এ সময় আত্মরক্ষায় ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ফিরে আসেন অভিযানকারীরা।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল ও মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদে এ হামলা হয়। অভিযান দলে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জান নিয়ে কোনো রকমে পালিয়ে এসেছি। হামলাকারীদের মোকাবিলা করতে আনসার সদস্যরা ২০টি ফাঁকা গুলি করেছেন। তা না হলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।’
কামাল হোসাইন আরও বলেন, ‘আমরা তিনটি স্পিডবোট নিয়ে নদীতে অভিযানে গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে দেখি, অনেক জেলে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকার করছেন। তাঁদের ধাওয়া দিলে জেলেরা পাল্টা ধাওয়া দেন। তাঁরা ইটপাটকেল মারতে থাকেন। সবার হাতে লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে হামলাকারী জেলেরা আমাদের ঘিরে ফেলেন। লাঠিসোঁটা দিয়ে তাঁরা আমাদের ওপর আঘাতের চেষ্টা করেন। পরে আত্মরক্ষার্থে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে আনসার সদস্যরা ২০টি গুলি করেন। গুলির মুখে হামলাকারীরা আর সামনে আসেননি। এ সুযোগে অভিযানে যাওয়া তিনটি স্পিডবোট জেলেদের ঘেরাও থেকে বের হয়ে বরিশালে ফিরে এসেছে। নিরাপত্তার জন্য রাতে দ্বিতীয়বার আর অভিযানে যাওয়া সম্ভব নয়।’

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে
৩ মিনিট আগে
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
২৮ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
৩৯ মিনিট আগে
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৪২ মিনিট আগে