
বরিশাল নগরের এক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশ্লীল ভাষায় কথাবার্তা এবং যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গতকাল বৃহস্পতিবার বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১৩ ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও বিদ্যালয়টিতে ছাত্রীরা যৌন হয়রানির শিকার হয়েছে।
ওই প্রতিষ্ঠানের নাম হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আর অভিযুক্ত শিক্ষকের নাম মো. মাইদুল ইসলাম।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে শিক্ষকদের মধ্যে কোচিং করানো নিয়ে বিরোধ রয়েছে। এখানে খণ্ডকালীন শিক্ষকদের কোচিংয়ের দিকেই ঝোঁক। তা ছাড়া প্রতিটি শ্রেণিতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের নামে বাণিজ্যও চলছে স্কুলটিতে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জমান আজকের পত্রিকাকে বলেন, যে শিক্ষক যৌন হয়রানি করেছেন তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সোমবার ছাত্রীরা শিক্ষক মাইদুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। এর ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদনে সত্যতা পাওয়ায় গত বৃহস্পতিবার খণ্ডকালীন শিক্ষক মাইদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
এর আগেও শিক্ষক বরখাস্তের বিষয়টি স্বীকার করে শিক্ষক বলেন, ২০১৯ সালে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের গণিত শিক্ষক এনামুল হক নাসিমকে বহিষ্কার করা হয়। আদালতের রায়ে বর্তমানে তিনি প্রতিষ্ঠানে বহাল রয়েছেন। বিদ্যালয়টিতে এখন ৩২ জন খণ্ডকালীন এবং ১৪ জন স্থায়ী শিক্ষক রয়েছেন।
এত বেশি খণ্ডকালীন শিক্ষক কেন, এ বিষয়ে প্রধান শিক্ষক কোনো জবাব দেননি।
তবে শিক্ষক মাইদুল ইসলাম বলেন, ‘বিগত আট বছর ধরে এ স্কুলে আছি। চারিত্রিক সমস্যা থাকলে এত দিনে কি ধরা পড়ত না?’ তাঁর দাবি, যৌন হয়রানির কোনো ঘটনা হয়নি। প্রতিটি ক্লাসে সিসি ক্যামেরা আছে। শত্রুতা করে হয়ত কোনো পক্ষ তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, তাঁর অষ্টম শ্রেণিতে ক্লাস নেই। অথচ ছাত্রীরা তাঁর কাছে প্রাইভেট পড়ে। কোচিং নিয়ে ঝামেলার কারণে তাঁকে ভালো চোখে দেখছেন না অনেকে।
তদন্ত কমিটির প্রধান ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষক শেখ জেবুন্নেছা বলেন, তদন্ত করে সত্যতা পেয়েছেন তাঁরা। ছাত্রীরা কমিটির কাছে স্বীকার করেছেন যে ওই শিক্ষক তাদের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলেছেন।
বিদ্যালয়র ইংরেজি শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ঘটনা সত্য হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আসলে দোষীদের তো কিছু হচ্ছে না।
এ ব্যাপারে হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা শিক্ষক মাইদুলকে বরখাস্ত করেছেন। শনিবার থেকে আর ক্লাস নিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে থানায় জিডি দায়ের করবেন।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৫ ঘণ্টা আগে