
বরিশাল নগরের রূপাতলীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় আজ সোমবার দখল করে নিয়েছে ক্ষমতাসীন দলের একাংশ। তারা নিজেদের নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারী দাবি করে আসছেন। কার্যালয়টি এর আগে মেয়র সাদিকের অনুসারীরা নিয়ন্ত্রণ করত। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা নামে এক শ্রমিক নেতা ইউনিয়ন অফিস দখল করেছেন বলে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ইউনিয়নের সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা ও তাঁর লোকজন সকালে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের বদলি সিপ ও ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় সাধারণ শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। সেখানকার একাধিক শ্রমিক জানান, শ্রমিক ইউনিয়নের পুরোনো শ্রমিক হলেও আমাদের বেকার রাখা হয়েছিল। অর্ধশত শ্রমিকদের কোনো ডিউটি দেওয়া হতো না।
জানতে চাইলে মেয়র সাদিক অনুসারী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা অফিস দখল করেছে। আজ সোমবার থেকে তাঁরা শ্রমিকদের মধ্যে বদলি স্লিপ বণ্টন করেছেন। যদিও উচ্চ আদালত এর কার্যক্রম স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। বিষয়টি ওসিকে জানিয়েছেন।
তবে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা বলনে, অফিস তালা দেওয়া ছিল। সেটি শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বদলি স্লিপের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ওদের ক্ষমতা নেই বাস টার্মিনালের শ্রমিকদের সেবা দেওয়ার। তাই নতুন করে শ্রমিকদের জন্য কাজ করবেন তারা।
গত বছরের ৩ এপ্রিল রূপাতলী বাসটার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে