
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অবরোধ শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর ববির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ববি শিক্ষার্থী সুজয় শুভ, সিবাত আহমেদ, ভূমিকা সরকার, আনিকা সরকার, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেওয়া হবে না। আমরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত রায়েরও প্রতিবাদ জানাচ্ছি।’
পটুয়াখালী থেকে আসা বাসযাত্রী মজিবর হাওলাদার বলেন, ‘চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলাম। অবরোধের কারণে গরমের মধ্যে এক ঘণ্টা সড়কে আটকে ছিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার ফটকে দুই নারীর কাছ থেকে ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিস। আজ মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩১টি ড্রামে রাখা ৩ লাখ ১০ হাজার পিস অবৈধ রেণু জব্দ করা হয়। জব্দ করা রেণুর আনুমানিক বাজারমূল্
১৩ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
২১ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ঢাকায় জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না আজ মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন...
৩৬ মিনিট আগে