
বরিশালের মুলাদীতে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তরুণীর মা বাদী হয়ে ইকবাল চৌকিদার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন। ইকবাল চৌকিদার উপজেলার গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের জিন্নাত আলী চৌকিদারের ছেলে।
গত ২৩ আগস্ট দুপুরে উপজেলার গাছুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাছুয়া গ্রামে বাক্প্রতিবন্ধীকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, ইকবাল চৌকিদার বিভিন্ন সময়ে পাশের গ্রামের ওই বাক্প্রতিবন্ধী তরুণীকে অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের মাধ্যমে তাঁকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা তোয়াক্কা করেননি।
গত ২৩ আগস্ট বেলা ২টার দিকে ওই তরুণী ইকবালের বসতবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি তাঁকে ডেকে তাঁর বড় ভাই হানিফ চৌকিদারের ঘরে নিয়ে যান। ঘর ফাঁকা থাকার সুযোগে ইকবাল চৌকিদার দরজা বন্ধ করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালান।
ওই সময় ধস্তাধস্তির শব্দে ইকবাল চৌকিদারের স্ত্রী আছিয়া বেগম ঘরের দরজায় ধাক্কা দিলে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, তরুণীকে ধর্ষণচেষ্টার লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৪ মিনিট আগে
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
১৭ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি চিকিৎসাযন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। এর মধ্যে ক্যাথল্যাব স্থাপনের নয় বছর পরও চালু হয়নি আর লিনিয়ার এক্সেলেটর রয়েছে বাক্সবন্দী। এ ছাড়া চিকিৎসা সামগ্রী (এমএসআর) কেনায় অনিয়ম ও সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া জমা...
২৪ মিনিট আগে
জয়পুরহাটে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালারজির (আইএমএমএম) সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩৫ মিনিট আগে