
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ রাখার অভিযোগে দপ্তরপ্রধান ডা. শাম্মী আক্তার নিপাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, মেডিকেল সেন্টার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হয়। কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
তবে মেডিকেল সেন্টারের প্রধান ডা. শাম্মী আক্তার নিপা বৃহস্পতিবার বলেন, এর আগেও মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়েছে। তিনি শুধু অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠিক রেখেছেন।
তিনি বলেন, ‘মূল বিষয় হলো, মেডিকেল সেন্টার কত ঘণ্টা খোলা থাকবে—এ বিষয়ে কোনো অফিস আদেশ ছিল না। এ ছাড়া সেন্টারে জনবলসংকটও রয়েছে।’
ডা. শাম্মী আক্তার নিপা আরও বলেন, কর্তৃপক্ষ যেহেতু তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তাই তিনি নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেবেন।
এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছিরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি। এই চার মামলায় অন্তত দুই হাজার জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫০ জনকে গ্রেপ্
৩২ মিনিট আগে
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ে সারা দেশে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও বন্ধ থাকবে।
৪৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে...
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় মাওয়ামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে