চরমোনাই দরবারের ফাল্গুন মাসের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মাহফিলের সূচনা বক্তব্য দেবেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
চরমোনাইয়ে প্রতিবছর দুটি মাহফিল অনুষ্ঠিত হয়। তার মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি বড় হিসেবে বিবেচিত হয়। এতে কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটে।
বর্তমান প্রেক্ষাপটে পীর পরিবারের নিয়ন্ত্রিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মাহফিলে অংশ নিচ্ছেন। এবারের মাহফিলে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে যাবেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এ বিষয়ে মাহফিল মিডিয়া কমিটির সদস্য ও ইসলামী আন্দোলনের নেতা নাসির আহমেদ নাইস বলেন, মাহফিলের দ্বিতীয় দিন দুপুরে বৃহস্পতিবার ওলামা-মাশায়েখ মহাসমাবেশ হবে। সব রাজনৈতিক দলকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে। মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করবেন, তা অনেকটা নিশ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, তা বুধবার রাতে নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া তৃতীয় দিন মাহফিল প্রাঙ্গণে ছাত্র মহাসমাবেশ হবে।

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এটি উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, নতুন কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
১ মিনিট আগে
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, নিহত তরু মিয়া অসুস্থ ছিলেন না। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই। এদিকে বিএনপির ওই কর্মী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন বলে দাবি করেছে জামায়াত।
২১ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানান, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়।
৩৪ মিনিট আগে
নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে