
পটুয়াখালী দশমিনায় হত্যা মামলার আসামি মো. সোহাগ মেম্বারকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দশমিনা থানা–পুলিশ আসামিকে নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে (৬৬) পার্শ্ববর্তী নেহাগঞ্জ চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যায় সোহাগসহ কয়েকজন। তাদের বিরুদ্ধে নুর ইসলাম হাওলাদারকে মারধর করে খালের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে ওই দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এত আসামি করা হয়েছে–আ. কাইয়ূম, মো. সোহাগ মেম্বর, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোসা. রুনু বেগম, মো. রিপনসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে আসামিরা পালাতক।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, নুর ইসলাম হত্যা মামলা ২ নম্বর আসামি মো. সোহাগ মেম্বারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আগারগাঁও থেকে রোববার সন্ধ্যায় দশমিনা থানা-পুলিশ ও গাজীপুর র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে