Ajker Patrika

আজকের পত্রিকার নেছারাবাদ প্রতিনিধির মা মারা গেছেন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৫: ১০
আজকের পত্রিকার নেছারাবাদ প্রতিনিধির মা মারা গেছেন
হেলেনা বেগম। ছবি: সংগৃহীত

আজকের পত্রিকার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি মো. হাবিবুল্লাহর মা হেলেনা বেগম (৬০) মারা গেছেন। গতকাল সোমবার বেলা আড়াইটায় উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হেলেনা বেগম স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মরহুম আব্দুল হক মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তান রেখে গেছেন। গতকাল সোমবার বাদ মাগরিব গ্রামের তাঁতের বাড়ি পাঞ্জেগানা জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। হেলেনা বেগম কয়েক বছর ধরে ফুসফুসসহ নানা রোগে ভুগছিলেন।

হেলেনা বেগমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বরূপকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত