
বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নয়াভাঙনী নদীর খাসেরহাট এলাকায় লাকড়িবোঝাই একটি ট্রলারে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে উঠে মাঝিসহ সবাইকে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল লুট করে বলে অভিযোগ। এ ঘটনায় ট্রলারের মাঝি রেজাউল শেখ বাদী হয়ে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানায় অভিযোগ করেছেন।
অভিযোগকারী রেজাউল শেখ জানান, তারা কাজীরহাটের রতনপুর এলাকা থেকে লাকড়ি কিনে ট্রলার বোঝাই করেন। ফিরে আসার সময় শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত রামদা, ড্যাগার ও ছোরা নিয়ে খাসেরহাট বন্দর এলাকায় নোঙর করে রাখা ট্রলারে ওঠে এবং সবাইকে জিম্মি করে।
অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা ৪৩ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, লাইটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
কাজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর বলেন, বিষয়টি তদন্ত করে নৌপথ নিরাপদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে।
৬ মিনিট আগে
জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১ জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগকে স্বাগত জানালেও আয়-রোজগারের একমাত্র উৎস হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বনজীবী ও পর্যটনের সঙ্গে সংশ্লিষ্টরা।
৯ মিনিট আগে
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বলেন, ধাপে ধাপে এসব হাসপাতালে মেডিসিন, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা হব
৯ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে