
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় নালার পানিতে ভাসমান লাগেজ ও বস্তা থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ভাওয়ালগড় ইউনিয়নের ফকিরা গার্মেন্টস-সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশের নালা থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, বিকেলের দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি নালার ওপর নির্মিত কালভার্টে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁরা পানিতে একটি কালো রঙের লাগেজ ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাগেজের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাগেজের ভেতর থেকে নারীর কোমরের নিচের অংশ উদ্ধার করা হয়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে মরদেহের ওপরের অংশ উদ্ধার করা হয়। তবে নিহত নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে খবর দেওয়া হয়েছে।
আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মরদেহের অংশবিশেষ লাগেজ ও বস্তায় ভরে নির্জন স্থানে ফেলে রেখে গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

ফেসবুকে পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমে। এরপর ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ২৯ বছর বয়সী এক যুবক। গত ২৫ আগস্ট বাংলাদেশে আসার ১৬ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। স্থানীয়দের কাছে ঘটনাটি এখন বেশ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে...
৬ মিনিট আগে
পুলিশ বলছে, গ্রেপ্তাররা ওই এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে দেড় মাস ধরে ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তারা অনলাইন প্রতারণার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এ কাজে তাঁদের সহায়তা করেছে দেশীয় একটি চক্র।
৯ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর কেইপিজেডে পাহাড় থেকে নেমে আসা দুটি বন্য হাতির অবাধ বিচরণে একদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। হাতির কাছে গিয়ে চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার অভিযোগে পর্যটকদের সতর্ক করেছে বন বিভাগ।
১৪ মিনিট আগে
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে